:আন্তঃরাজ্য মোটর সাইকেল চুরি ও পাচারকারী দলের বিরুদ্ধে বড়সরো সাফল্য
দি নিউজ লায়ন; আন্তঃরাজ্য মোটর সাইকেল চুরি ও পাচারকারী দলের বিরুদ্ধে বড়সরো সাফল্য পেলো আলিপুরদুয়ার জেলা পুলিশ । গ্রেফতার দুই দুষ্কৃতী, উদ্ধার 22 টি চুরি যাওয়া মোটর সাইকেল।বেশ কিছুদিন ধরে জেলার বিভিন্ন জায়গা থেকে মোটর সাইকেল চুরির ঘটনা সামনে আসছিল প্রশাসনের । একটি বিশেষ তদন্তকারী দল তৈরি করে অভিযানে নামে জেলা পুলিশ।
সাফল্যও আসে শীঘ্রই। পুলিশের জালে ধরা পড়ে কুমারগ্রামের বাসিন্দা সুনীল ওঁরাও ও মালবাজারের বাসিন্দা জাকির আনসারী।তাদের আদালতের পেশ করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। আলিপুরদুয়ার এর পুলিশ সুপার বৃহস্পতিবার এক সাংবাদিক সম্মেলনে বলেন , এই চুরির সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে । এদের জেরা করে অন্য জেলা ও অন্য রাজ্যে যে এদের জাল বিছানো আছে তা জানা গেছে । আর তদন্ত করলেই সম্পূর্ণ বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে। প্রসঙ্গত উল্লেখ্য , এই সমস্ত চোরাই মোটর সাইকেল গুলো পাচারকারীরা উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে পাচার করে দেয়।
অনেক সময় দেখাগেছে চোরাই মোটর সাইকেল ব্যবহার করে উত্তর পূর্বের নানান জায়গায় জঙ্গি কার্যকলাপ ও নাশকতার কাজ ইতি পূর্বে সংগঠিত করা হয়েছে। এবং আন্তর্জাতিক সীমানা পেরিয়ে এই সমস্ত চোরাই মোটর সাইকেল বাংলাদেশও পাচার করা হয় মোটা অংকের অর্থের বিনিময়ে ।এই দুষ্কৃতীদের গ্রেফতারের মধ্যে দিয়ে পাচার চক্রের জাল গোটানোর চেষ্টা করছে আলিপুরদুয়ার জেলা পুলিশ।

Post a Comment